বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে পোকাদমনে পার্চিং উৎসব পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ বার পঠিত
পলাশবাড়ী( গাইবান্ধা) সংবাদদাতা।-পরিবেশের ভারসাম্য রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হলো পার্চিং উৎসব।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের জামালপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগেরর আয়োজনে এই পার্চিং উৎসব পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকা জাহান তৈষি, উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তানাজমুল হুদা, কৃষক নজরুল ইসলাম আইয়ুব আলী, বকু মিয়া, ওয়াহেদ মিয়া ছাদেক আলী, শামিম মিয়া ও রুবেল মিয়া প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু জানান, পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। পার্চিং অর্থাৎ বাঁশের কঞ্চি বা গাছের ডাল জমিতে পুতে রাখা। যেখানে পাখিরা বসে বিশ্রাম নিতে পারবে এবং ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। জমিতে চারা রোপণের এক সপ্তাহের মধ্যে এক বিঘা জমিতে ৭ থেকে ১০টি ডাল মাটিতে পোতা যাবে।
কৃষকদের পার্চিং পদ্ধতিতে উৎসাহিত করার লক্ষে আজ পার্চিং উৎসবেরর আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com