বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ী মহাসড়কে ২৯ মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৮ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে পলাশবাড়ী  মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ২৯টি মামলায় ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

১৪ জুন শনিবার  ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মোহাম্মদ মুনতাসির মারুফ।এ সময় গাইবান্ধা বিআরটিএর মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অফিসের কর্মচারীরা এবং জেলা ট্র্যাফিক পুলিশের টিআই মহিউদ্দিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯টি মামলায় ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করে এই ভ্রাম্যমাণ আদালত।এ বিষয়ে বিআরটিএ গাইবান্ধার মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল বলেন, ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে এবাবের ঈদেও সড়কে অনেক প্রাণ ঝরে গেছে। সড়কে নির্ধারিত গতির বেশি গাড়ি চলাচলে দুর্ঘটনা বেশি হয়। গাড়ি ও চালকের সব কাগজপত্র যাচাই বাছাই করে দেখা হয়। পলাশবাড়ী ট্র্যাফিক পুলিশের টিআই মহিউদ্দিন বলেন, মোটরসাইকেল, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, বাস, প্রাইভেটকারের কাগজপত্র ও ফিটনেস ঠিক না থাকায় মামলা দেওয়া হয়। বাসের বেশি জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মোহাম্মদ মুনতাসির মারুফ বলেন, ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাড়ির, চালক ও কাগজের ত্রুটি থাকায় মামলা হিসেবে অর্থদন্ড করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com