বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে ট্রাকচাপায় প্রান গেলো নানী-নাতনির

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম।- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কে দূর্ঘটনায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নানি ও নাতনি মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার আগ মহুর্তে ঢাকা- রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৮) ও তার নাতনি মাইশা (০৩)। মাইশা পলাশবাড়ী পৌরসভার আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে নানী ও নাতনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত রিক্সায় নানি ও নাতনি নিয়ে পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী নামক এলাকায় অটোরিক্সাটিকে একপাশের চাকা নির্মাণাধীন ফোরলেন সড়কের খাদে পড়ে যায়।এতে নানি ও নাতনি রিক্সা থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পিছন থেকে আসা দ্রæতগতির ট্রাকটি এ দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এঘটনার চালক-সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে থানা পুলিশ । মরদেহ দুইটি তাদের স্বজনেরা নিয়ে দাফন সম্পূর্ন করেছে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা দূঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com