বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে ‘ফেন্সি’ দম্পতি আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৫৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা|- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ‘ফেন্সি দম্পতি’ হিসেবে পরিচিত মিলন মোল্লা (৪১) ও তার স্ত্রী লিপি বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে আটককৃত ওই দম্পতিকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা পলাশবাড়ীর গ্রানাটা এলাকার বাসিন্দা।জানা যায়, মিলন মোল্লা ও তার স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। তারা মাদকের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে নিজ বাড়ি থেকে নির্বিকারে মাদক ব্যবসা চালাত। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাদের বাড়িতে বসতো মাদক সেবনের আসর।

শনিবার গভীর রাতে এক অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ মিলন মোল্লা ও লিপি বেগমকে আটক করে পুলিশ।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন মোল্লা ও তার স্ত্রী লিপি বেগমকে আটক করা হয়। এ সময় তাদের ঘরে মাটির নিচে পুতে রাখা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com