বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে হঠাৎই কাঁচামালসহ নিত্যপনণ্যে দাম বৃদ্ধি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বতর্মানে বাজার মনিটরিং জরুরি হয়ে পড়েছে। যেভাবে এক টাকার পণ্য দুই টাকা নেওয়া হচ্ছে তাতে করে ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। পাইকারি বাজারের সাথে খুচরা বাজারে জিনিসের দাম অনেক ফারাক। পৌরসভার ব্র্যাকের কাঁচা বাজারে কৃষক আলু ৪০ কেজি যদি ৩শ টাকা মন বিক্রি করেন।সে আলু কালীবাড়ী খুচরা বাজারে আসতেই ৬শ টাকা অর্থাৎ ১৫ টাকা কেজি হয়ে যায়। ১ মন আলুর হাটের টোল ২০ টাকা,ভ্যান ভাড়া ১০ টাকা মোটে ৩০ টাকা খরচ হয়।
ব্র্যাকের হাটে যদি ৫ কেজি পিঁয়াজ নেওয়া যায় দাম নেন ১৪০ টাকা।আর সেই পিঁয়াজ কালীবাড়ী খুঁচরা বাজারে ৫ কেজি কিনতে গেলে ২২৫ টাকায় অর্থাৎ ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে কিনতে হয়। মরিচ, ফুলকপি,বাঁধাকপি, মূলা,গাজর, লাউ-কুমড়া,বেগুন, করলাসহ আরো অনেক তরকারির ঐ একই অবস্থা । শরিষার তৈল সবখানেই তৈরি হচ্ছে। অথচ! সোয়াবিনের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শরিষার তৈল কেজি বতর্মানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে খোলা। যে শরিষার তৈল কিছুদিন আগেও ছিল ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। এছাড়াও সাবানসহ সব প্রসাধনী,চাল-ডাল,চিনি, আটার দাম বাড়ানো হয়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।পলাশবাড়ী উপজেলায় এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ খুব শিঘ্রই দরিদ্র হয়ে যাবে। কাঁচা বাজারে একেক জনার নিকট একেক দাম। গালামালের দোকানগুলোতেও নিত্যপণ্যের দাম বৃদ্ধি।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, এ ব্যাপারে জেলায় মিটিং হয়েছে।এক দুই দিনের মধ্যেই অভিযান পরিচালনা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com