মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পশ্চিবঙ্গে তৃনমূলের জয় বুধবার শপথ নেবেন মমতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৪০ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসনে জিতেছে মমতার তৃণমূল। তৃতীয় বারের মত জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শপথ নেবার পালা। ৫ মে বুধবারই বিজয়ী তৃণমূল দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। টানা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছে মমতা।জানা যায়, গত ৩ মে কালীঘাটে সংবাদ সম্মেলন করেন মমতা ব্যানার্জি। পরে তৃণমূল কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তৃনমূল নেত্রী।সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুধবার শপথ নেবেন মমতা। ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়।বৈঠকের পর সাংবাদিকদের সিদ্ধান্ত জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই। পার্থ জানান, মমতা ব্যানার্জি ঠিক করবেন কারা মন্ত্রী হবেন। সূত্র জানায়, বৈঠকে বিধায়কদের মমতা বলেছেন, বিধায়ক হয়ে যাওয়ার পরে অহংকার করলে চলবে না। জিতে যাওয়ায় দায়িত্ব আরও বেড়েছে। আপনারা যোগ্য জবাব দিয়ে জিতেছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছে। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন। এদিক মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এক সংবাদ সম্মেলনে রাজ্যবাসীর প্রতি বিজয়ের শুভেচ্ছা জানিয়ে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। যদিও মমতা এবারের নির্বাচনে তাঁর পরাজয়কে মেনে নিতে পারেননি। তিনি বলেছেন, ‘নন্দীগ্রামে ইভিএম মেশিন পাল্টে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু করেছে ওরা। এটা মানা যায় না। এ নিয়ে আমরা আদালতে যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com