বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবি’তে করলা ক্ষেতে মাদ্রাসা ছাত্রর ঝুলন্ত মরদেহ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৯৪৫ বার পঠিত

 

পাঁচবিবি (জয়পুরহাট) থেকে মোঃ আসাদুজ্জামান: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামে বাড়ির পাশের করলা ক্ষেতে থেকে সোহাগ হোসেন (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গত ১৪ জুলাই মঙ্গলবার সকালে পাঁচবিবি থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে। নিহত সোহাগ উপজেলার নন্দইল গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে।

নিহতের ভাই লিটন জানায়, সোমবার বাড়ি থেকে বের হয়ে রাতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে করলা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলা কলার গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুঁটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল পাঁচবিবি) ইফতেখার আলম জানান, ময়না তদন্তের প্রতিবেদন না আসলে মৃত্যুর কারন জানা যাবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com