বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫২৮ বার পঠিত
মোঃ আসাদুজ্জামান রিপন,  পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ৮০ (আশি) বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ২৪ অক্টোবর  শনিবার জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) এর দিক নির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধারে  বিশেষ অভিযান পরিচালনা করেন পাঁচবিবি থানার এসআই  দেওয়ান মোঃ এনামুল হক এবং সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযানকালে পাঁচবিবি পৌরসভার রাধাবাড়ি এলাকার  মহব্বতপুর হইতে ৮০ (আশি) বোতল ফেন্সিডিলসহ মোঃ তারেক(২৩), পিতা-মোঃ জাফর আলী, গ্রাম- উত্তর গোপালপুর, উপজেলা – পাঁচবিবি, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দানকারী এসআই দেওয়ান মোঃ  এনামুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে তিনি আসামিকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করেন।  আসামির নামে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com