বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবিতে শ্বশুর বাড়ি হতে যুবকের মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৭১৯ বার পঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- জয়পুরহাট জেলার  পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রাম হতে  জিল্লুর রহমান (৪০) নামে এক যুবকের মরদেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
তাঁর শশুর শাহ আলম অত্র ইউনিয়নের মাকুল গ্রামের বাসিন্দা। পাঁচবিবি থানা পুলিশ শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় নিহতর ভাই জাহাঙ্গীর শেখ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগে জানা যায় যে, প্রায় ৫ বছর আগে শিবগঞ্জ উপজেলার বুজরক সোকরা গ্রামের নইমুদ্দিনের ছেলে জিল্লুর রহমান উপজেলার মাকুল গ্রামের শাহ আলমের মেয়ে আঙ্গুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। মাঝে মাঝেই তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত বৃহস্পতিবার বিকালে ঐ যুবক  শশুর শাহ আলমের বাড়িতে বেড়াতে আসে, বেড়াতে আসলে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরের ভিতরে তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, মরদেহটি উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com