বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবিতে  ১০টাকা  কেজির ৩০ বস্তা চাল উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১৮ বার পঠিত
মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।-  জয়পুরহাট জেলার পাঁচবিবিতে সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল কার্ডধারীদের নিকট থেকে ক্রয় করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ করে রাতের আধারে পাচারের সময় উপজেলার চাঁনপাড়া থেকে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” কর্মসূচীর ৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
 গতকাল সোমবার রাত ৮টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাঁচবিবি তথ্যে ভিত্তিতে চালগুলো জব্দ করে। জব্দকৃত চালগুলো স্থানীয় আওলাই ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাল-কেনা বেঁচার অপরাধে চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরমান হোসেন জানান, সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল কেনা বেঁচা করছে বলে প্রাথমিক ভাবে ওই ব্যবসায়ী স্বীকার করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এঘটনায় জব্দকৃত চালগুলো পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীব দু:খীদের মাঝে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com