বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৭০২ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান রিপন পাঁচবিবি প্রতিনিধি।- আজ সকাল ১০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা পরিষদের মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু- মাননীয় সংসদ সদস্য জয়পুরহাট-০১, স্বরাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সভাপতি জেলা আওয়ামীলীগ, জয়পুরহাট। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি উপজেলার সকল ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যানগণ, মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল, সভাপতি, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুনসুর আলী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে বলেন বর্তমানে একটি চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই তিনি প্রশাসনের কর্তা ব্যক্তিদের সজাগ থাকার জন্য নির্দেশ দেন। তিনি আরো বলেন যারা দেশের এবং দেশের মানুষের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত সেই সব ব্যক্তিদের ছাড় দেওয়া হবেনা। তিনি বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে বক্তব্য শেষ করেন। সভায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান, পাঁচবিবি পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ। বক্তাগণ বক্তব্যে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আইন-শৃংখলার কমিটি’র এই সভার সভাপতিত্ব করেন জনাব মো. বরমান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পাঁচবিবি। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com