বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবি উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে বিজ্ঞান সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৪৩ বার পঠিত
মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি।- আজ সকাল ১১.০০ টায় পাঁচবিবি উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে পাঁচবিবি বিজনেস্ ম্যানেজমেন্ট ইনিস্টিউটে এক বিজ্ঞান সভার আয়োজন করা হয়।
বিজ্ঞান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের কিউরেটর জনাব মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি জনাব মোঃ ওবায়দুল হক,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পাঁচবিবি ডিগ্রি কলেজ, বিশিষ্ট ব্যবসায়ী চিত্তরঞ্জন দাস রতন, পাঁচবিবি উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক মোঃ কামরুজ্জামান মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ আসাাদুজ্জামান রিপন ও কমিটির সকল সদস্যগণ এবং শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক, কমিটির সকল সদস্যগণ এবং শিক্ষার্থীবৃন্দ। বক্তাগণ তাঁদের বক্তব্যে বিজ্ঞান ক্লাবের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন বর্তমানে একটি আধুনি বিজ্ঞান ক্লাব হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞানের বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন, যেগুলো এই বিজ্ঞান ক্লাবে নেই। আর এই কারণে বিজ্ঞান ক্লাব থেকে উপজেলার শিক্ষার্থীরা আশানুরুপ সুবিধাভোগ করতে পারছে না। তাছাড়া বিজ্ঞান ক্লাবের আয়োজনে প্রতি বছর যে, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং  কুইজ প্রতিযোগিতা হচ্ছে তার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ বেড়েই চলেছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বান্ধব সরকার। সুতরাং আগামী বাজেটে এই সব সমস্যা যতদুর সম্ভব সমাধান করার চেষ্টা করা হবে। তিনি আরো বলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরো বেশি বেশি চর্চা করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের আরো বেশি উৎসাহিত করতে হবে।
আজকের এই বিজ্ঞান সভার সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মো. বরমান হোসেন। সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ দিয়ে  তিনি তাঁর বক্তব্য শেষে সভার কার্য সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com