বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পাঁচবিবি বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪০৯ বার পঠিত
বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করছেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু
মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- আড়াই কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।
২৫ অক্টোবর রবিবার দুপুরে আধুনিক মানের ভবনটির উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু, জয়পুরহাট-০১, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং সভাপতি, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ। প্রকল্পটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ রকিবুল ইসলাম চৌঃ পাপ্পুর সভাপতিত্বে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মাননীয় এমপি মহোদয় বক্তব্য রাখেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ বায়েজিদ বোস্তামি, মোঃ জাহিদুল ইসলাম বেনু-চেয়ারম্যান, আয়মা রসুলপুর ইউনিয়ন, মোঃ মহির উদ্দিন মন্ডল, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এস কে আঃ হক-পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতিসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপস্থিত জনসাধারণ ও এলাকাবাসী মনে করেন এই একাডেমিক ভবন নির্মানের ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com