মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পাকুন্দিয়ায় ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৭২ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধান ক্ষেত থেকে বাদল মিয়া (৬৪) নামের এক বয়োবৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হোসেন্দী পূর্ব কুমারপুরের একটি ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। নিহত বাদল মিয়া হোসেন্দী পূর্বপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। তাঁর স্ত্রী প্যারালাইসিস। তিনি নিজেও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। সোমবার রাতে তিনি হোসেন্দী পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন। ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে হোসেন্দী পূর্ব কুমারপুর এলাকায় রাস্তার পাশের একটি ধান ক্ষেতের আইলে বসেন। কোন এক সময় ধান ক্ষেতে পড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, উদ্ধারকৃত মৃতদেহের সাথে ঘুমের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের ঘোরে বসা থেকে জমিতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com