মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পাকুন্দিয়ায় নববিবাহিতা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৯৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের মাত্র দেড় মাস পর চাচার বাড়িতে রেকসোনা (২০) নামে পিতৃ-মাতৃহীন এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা নতুন বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেকসোনা চরকাওনা নতুন বাজার এলাকার মৃত আবদুল আজীজের মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ায় রেকসোনা তার চাচা শুক্কুর আলীর সাথে থাকতো। দেড় মাস আগে একই ইউনিয়নের মইষাকান্দা গ্রামের রাহুল নামের এক যুবকের সাথে রেকসোনার বিয়ে হয় বিয়ের পর থেকেই রেকসোনা মানসিক সমস্যায় ভুগছিলো। রোববার (১৬ মে) রাতে স্বামী রাহুল শ্বশুরবাড়ি চরকাওনা নতুন বাজার এলাকায় এসে রেকসোনাকে নিয়ে যেতে চাইলেও সে যায়নি। সোমবার (১৭ মে) সকালে ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান জানান, মরদেহ উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর ও পরিবারের অনুরোধ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com