মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নাদিম (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মাছুম (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কে পৌরসভার চরপাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে। নিহত নাদিম পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া হডুরাপাড়ার দুলাল মিয়ার ছেলে। নিহত যুবকের চাচা জনতা ব্যাংক লিমিটেড পাকুন্দিয়া শাখার ম্যানেজার আশরাফুল মোনায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নাদিম ও তার দুই বন্ধু বাড়ি থেকে হেঁটে পাকুন্দিয়া পৌর বাজারে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের চরপাকুন্দিয়া শেরাবাড়ি পার হয়ে সামনে পৌঁছলে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হন নাদিমসহ অপর দুজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসময় নাদিম ও মাছুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হানান্তর করেন। সেখানে নেওয়ার পথে মারা যান নাদিম। এছাড়া গুরুতর আহত মাছুম বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com