বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পানির ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে পানির ড্রেনে পড়ে শাহীন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের সখিনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু শাহীন ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজনের অজান্তে শিশুটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পানির গর্তে পড়ে থাকতে দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ দাফনের জন্য পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com