বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পানির পাইপ ফেটে রংপুরের ব্যস্ততম সড়কে দুর্ভোগ বাড়ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- পানির পাইপ ফেটে যাওয়ার কারণে ব্যস্ততম সড়কগুলোতে দুর্ভোগ বেড়েই চলেছে। সংস্কারের নামে গর্তও করে রাখা হলেও দীর্ঘ দিন বন্ধ রয়েছে সংস্কারের কার্যক্রম। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন ও পথচারীদের।
এরকম দৃশ্য দেখা গিয়েছে রংপুর নগরীর স্টেশন রোড গ্র্যান্ড হোটেল মোড়ে। এছাড়াও নিউ ইঞ্জিনিয়ার পাড়য় পাইপ ফেটে পানি বের হওয়ার দৃশ্য দেখা গিয়েছে।
স্থানীয়রা কয়েক দফা রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সংশ্লিষ্ট শাখায় দ্বারস্থ হওয়ার পর কাজ শুরু করে। তবে কাজ চলছে কচ্ছপ গতিতে।
স্থানীয় এক কলেজ ছাত্র জানান, পানির পাইপ ফেটে গেছে অনেক দিন হলো। যার ফলে এই রাস্তার মোড়গুলোতে পানি জমে যায়। সিটি কর্পোরেশনে অভিযোগ দেয়ার পর তারা কাজ করার নামে গর্ত করে রাখে। এ গর্ত আরও দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
সেখান কার স্থানীয় আরও লোকজনরা বলেন, তাদের দিন-রাত চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। বাইরে থেকে আসা মোটরসাইকেল আরোহীরা প্রায় সময় এ গর্তেংর কারণে বিড়ম্বনার শিকার হন।
রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, সেখানকার কাজ যাতে দ্রæত শেষ করা করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখা প্রধানকে বলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com