বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পায়রাবন্ধে অধ্যক্ষ ও অফিস সহায়কের অপসারণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

রংপুর থেকে সোহেল  রশিদ।-  রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম ও অফিস সহায়ক হায়দার আলীর অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টা থেকে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সহায়ক হায়দার আলীর অপসারণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন ঘোষণা করে শিক্ষার্থীরা। পরবর্তীতে এবিষয়ে অধ্যক্ষ মাহেদুল আলম কোন ব্যবস্থা না নেয়ায় তাকেও অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে সম্মতি জানিয়েছে ওই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজে ২০১৮ সাল হতে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে। ২০২৫ ইং সালে অনুষ্ঠিত চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বপালন করার সময় পরীক্ষা নীতিমালা ভঙ্গের দায়ে অধ্যক্ষ মাহেদুল আলমকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দিয়ে ওই স্কুলের সিনিয়র শিক্ষক রাজ্জাকুর রহমানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নেয়ার পরেই পরীক্ষা পরিচালনার কেন্দ্র ফি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবকে বুঝিয়ে দিতে টালবাহানা শুরু করে অধ্যক্ষ মাহেদুল আলম। পরীক্ষা শেষ হওয়ার পরেও শিক্ষক ও কর্মচারীদের কক্ষ পরিদর্শক সম্মানি প্রদান না করায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবকে দিনব্যাপী অবরুদ্ধ করে রাখার পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গত ১৩ মে রাতে শিক্ষক সম্মানির ৮৮,৫০০ টাকা প্রদান করে ও বাকি ৫১,৮০০ টাকা দেয়ার জন্য কয়েক দফা তারিখ নিয়েও দেয়নি অধ্যক্ষ মাহেদুল আলম। এদিকে অধ্যক্ষ মাহেদুল আলম তার আস্থাভাজন অফিস সহায়ক হায়দার আলীকে দিয়ে শিক্ষকদের হুমকি ধামকি দিতে শুরু করে। এরই অংশ হিসেবে গত বুধবার রাত সাড়ে ৮ টায় সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমকে মুঠোফোনে মারপিটের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস সহায়ক হায়দার আলী। এঘটনা জানাজানি হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ক্লাস পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কাছে অফিস সহায়কের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। অধ্যক্ষ মাহেদুল আলম কোন ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে অধ্যক্ষ মাহেদুল আলম ও অফিস সহায়ক হায়দার আলীর অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
এবিষয়ে আন্দোলনরত দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা জানান,অধ্যক্ষের চেয়ারে এমন কাউকে চাই যে আমরা গর্বভরে আমাদের প্রতিষ্ঠানের পরিচয় দিতে পারবো। ফেসবুক খুললে, পত্রিকা পড়লেই দেখি আমাদের প্রধান শিক্ষক ভুয়া বিএড সনদে চাকুরি নিয়ে সীমাহীন অনিয়ম দূর্নীতি করেছে। আমাদের এখানে নাকি পরীক্ষায় টাকার বিনিময়ে নকল চলে। যে শিক্ষককে আমরা অনেক সম্মান করি তাকে স্কুলের পিওন কর্তৃক জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। তার বিচার চেয়েও পেলাম নাহ অধ্যক্ষের কাছে। আমরা পিওন হায়দার ও ব্যর্থ অধ্যক্ষ মাহেদুল আলমের অপসারণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা করছি।
অভিযুক্ত হায়দার আলী জানান, আমি হুমকি দিয়েছি এটা সত্য। আমি পরীক্ষার ডিউটি পালন করার পরেও বর্তমান কেন্দ্র সচিব আমাক টাকা দেয় নাহ জন্য আমি তার লোক কাইয়ুমকে হুমকি দিয়েছি।
পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল কলেজের সিনিয়র শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব রাজ্জাকুর রহমান জানান, আমরা শিক্ষকরা এখানে যোগদানের পরে থেকেই অন্যায় অত্যাচারের শিকার হয়ে আসছি অধ্যক্ষ মাহেদুল ও অফিস সহায়ক হায়দারের হাতে। পরীক্ষা নীতিমালা ভঙ্গের দায়ে ওনাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দিয়ে আমাকে দায়িত্ব দিলেও ওনি পরীক্ষা শেষ হওয়ার পরেও আমাকে পুরো দায়িত্ব বুঝিয়ে দেয়নি। এখনো শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক সম্মানির ৫১,৮০০ টাকা ওনি বকেয়া রেখেছেন। এখন আবার পিওন হায়দারকে দিয়ে আমাদের হুমকি ধামকি ও হেনস্তা করতেছেন।
এদিকে হুমকির শিকার ভুক্তভোগী সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম জানান, আমাকে গতকাল মুঠোফোনে হুমকি দিয়েছে। আজ জনসম্মুখে আমিসহ কয়েকজন শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমরা এই পিওন ও তার আশ্রয়দাতা অধ্যক্ষ মাহেদুলের শাস্তি দাবি করছি।
এবিষয়ে কথা বলতে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, আমি কোন বক্তব্য দিতে পারবো নাহ। বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারীর অপসারণের দাবিতে আন্দোলনের বিষয়ে আমার জানা নেই। এবিষয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঈদের পরে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com