বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরের বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২০৯ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের বৈদ্যনাথপুর হতে বড়পুকুরিয়া হয়ে পাতিগ্রাম পর্যন্ত এলাকায় ক্ষতিপূরনের নামে হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে জীবন ও সম্পদ রক্ষা কমিটি বড়পুকুরিয়া বাজার,পার্বতীপুর। রবিবার (১৫ জুলাই) সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্হ  এলাকার শত শত নারী ও পুরুষ  মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতৃবৃন্দ  তাঁদের দাবী অনতিবিলম্বে মেনে নেওয়ার আহবান জানান। তাঁরা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে দাবী মেনে না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন,জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতা রফিকুল ইসলাম,রেজওয়ানুল হক,সাইদুর রহমান, লিয়াকত আলী,আব্দুল কাদের, মতিউর রহমান প্রমুখ।
জীবন ও সম্পদ রক্ষা কমিটির দাবী সমূহের মধ্যে রয়েছে,সার্ভেকৃত বসতবাড়ীর ক্ষতিপূরনের টাকা দ্রুত প্রদান,মসজিদ,কবরস্থান সহ অধিগ্রহণকৃত জমির বকেয়া টাকা দ্রুত পরিশোধ,জনসাধারণের চলাচলের জন্য বৈদ্যনাথপুর হতে বৈগ্রাম পর্যন্ত রাস্তাটি পূর্বের ন্যায় পাকা করা,সমঝোতা চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্হ এলাকায় যোগ্যতা অনুসারে ঘর ঘর চাকরি দেওয়া,কয়লা খনি কর্তৃক সৃষ্ট পানিয় জলের সংকট দ্রুত নিরোশন করা,অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা বসবাসের অযোগ্য বসতবাড়ী ও স্থাপনার স্হায়ী সমাধান করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com