বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ায় চরম বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক দিকে প্রচন্ড গরম অন্য দিকে লোডশেডিং সব মিলিয়ে মানুষ এক অশস্তিকর অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। এ দিকে  স্হানীয় নেসকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন বিদ্যুৎ সংকটের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ১ম ইউনিট ও ২য় ইউনিটের  বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল ৩য় ইউনিট। কিন্তু সোমবার (৯ সেপ্টেম্বর)  রাতে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চরম বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। জানা যায়,তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটির মেইন লুব ওয়েল পাম্প ভেঙ্গে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২য় ইউনিটিতে ওভার হোলিং এর জন্য সার্ট ডাউন চলছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট  উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ম ইউনিটটি দু’এক দিনের মধ্যে চালু  হবে বলে আশা করা হচ্ছে।

পার্বতীপুর উপজেলায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও শহর এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। এ সব বিদ্যুৎ গ্রাহকেরা ঠিক মতো বিদ্যুৎ না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা চান দ্রুত এ অবস্থার অবসান হোক। এ বিষয়ে কথা হলে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম ও নেসকোর আবাসিক প্রকৌশলী বলেন,জাতীয় গ্রীড থেকে প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাঁরা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com