বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরের বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদের স্ত্রীর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬২ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- পার্বতীপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) রিয়াজ মাহমুদ এর স্ত্রী মাহমুদা খাতুন (৫৮) গত ২৩ সেপ্টেম্বর বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজিউন)৷
জানা গেছে,বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ এর ছেলে মাহফুজ-ই-খুদা পুলিশ বাহিনীতে ঢাকায় চাকুরী করেন। ছেলের বাসায় মাহামুদা খাতুন বেড়াতে যায়। ২৩ সেপ্টেম্বর রাতে প্রচন্ড ব্যাথা অনুভব করলে মাহামুদা খাতুনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় মাহামুদা খাতুন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী ৪ ছেলে ১ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদের স্ত্রীর মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনীন, মহিলা ভাইস চেয়ারম্যান রুখসানা বারী রুকু, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com