বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

পার্বতীপুরে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৬০ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্হায় আনুমানিক ২৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেছে৷ আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়ার পাঁচপুকুর নামক স্হানের এশিয়ান হাইওয়ের পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়৷
জানা গেছে, মঙ্গলবার ভোরে মধ্যপাড়া পাঁচপুকুর রাস্তার পাশের জঙ্গলে জামা-পায়জামা পরিহিত হাত-পা বাঁধা অবস্হায় এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্যে দিনাজপুর মর্গে প্রেরন করে৷
আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা বলেন, আনুমানিক ২৫ বছর বয়সের এক মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷ তার কোন পরিচয় এ পর্যন্ত পাওয়া যায়নি৷ তদন্ত চলছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com