বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা দোয়া ও ইফতার মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৮০ বার পঠিত

এম এ আলম বাবলু পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার  (১ এপ্রিল ) পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মন্মথপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্মথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। সভা চলাকালীন উপজেলা চেয়ারম্যান ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী ও স্হানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার কে মোবাইল ফোনে যুক্ত করে নেতা কর্মীদের বক্তব্য শোনান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু,পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ,সাধারন সম্পাদক গোলাম ফারুক অভি, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুলতানা নাসরিন।
সভার সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিনুর ইসলাম বাবলু। সভায় আসন্ন উপজেলা পরিষদ  নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। সভা ও  দোয়া এবং  ইফতার মাহফিলে দলীয় নেতা কর্মীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com