বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- চলতি আমন মৌসুমে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে কারেন্ট পোকা আক্রমণ করেছে। ভরা এই মৌসুমে কারেন্ট পোকার আক্রমনে চিন্তিত হয়ে পরেছেন কৃষকেরা। আমন ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে কীটনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না তারা। পার্বতীপুর উপজেলার ৩ নং রামপুর ইউনিয়নের কৃষক মোঃ আব্দুর জব্বার জানান, তিনি দুই বিঘা জমিতে এবার আমন ধান চাষ করেছেন। তার আশ-পাশের জমিতে কারেন্ট পোকা আক্রমন করায় বাজার থেকে আগাম কীটনাশক এনে জমিতে প্রয়োগ করেও কোন ফল পাননি। দিন দিন কারেন্ট পোকার আক্রমণ বেড়েই চলেছে। আমন ধানের কারেন্ট পোকার আক্রমণে প্রতি ধান-গাছের পাতা মরে যাচ্ছে। জনৈক কীটনাশক ব্যবসায়ী জানান, নাইট্রোজেনের পরিমাণ বেশি হলেই পাতা জ্বলা বা ভাইরাস রোগে আক্রান্ত বেশি হয়। সঠিক সার এ কীটনাশক প্রয়োগের অভাবে এ দুর্যোগের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া বাজারে নিম্নমানের কীটনাশক দেদার বিক্রি হওয়ায় গ্রামের কৃষকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এলাকায় হাট-বাজারগুলোতে ভেজাল কীটনাশকে ভরে গেছে। তাই পোকা আক্রমণের আগেই তারা বাজার থেকে উন্নতমানের কীটনাশক এনে প্রয়োগ করে ভালো ফল পেয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুজ্জামান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে বাজারে অনেক উন্নতমানের কীটনাশক রয়েছে। সেখানে নিম্নমানের বা ভেজাল বলার কোন অবকাশ নেই। কৃষক কীটনাশক কীভাবে প্রয়োগ করেছেন, সেটাই মুখ্য। কারেন্ট ফড়িং, সাবা, ওয়ারসার্ট, ফাইমেট্রাজিন, কোটাল ইত্যাদি ভালো কাজ করেছে। তবে ভালো ফল পেতে সঠিক পদ্ধতিতে কীটনাশক ছিটাতে হবে। এ ক্ষেত্রে ধানের আগায় না ছিটিয়ে গোড়ায় ছিটানোর পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com