বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২২৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আসছে ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) বিকেলে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বতীপুর  উপজেলা  আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা নাসরিন প্রমুখ।

বিশেষ এ বর্ধিত সভায় পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, মোঃ আমিরুল মোমেনিন মোমিন ও সুলতানা নাসরিনকে আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করার জন্য তৃণমূল নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পার্বতীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও  ১০ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন বলেও তাদের বক্তব্যে উল্লেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিকের একমাত্র  পুত্র ব্যারিস্টার তাজুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com