বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে ইয়াবাসহ এক নারী প্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৭ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর ডিগ্রী কলেজের পশ্চিম পাশের বস্তিতে ইয়াবা বিক্রির সময় মমতাজ বেগম মমো (৪১) নামে ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।সে পার্বতীপুর শহরের জাহাঙ্গীরনগর  মহল্লার আশরাফ আলীর স্ত্রী ।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে । এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১, তারিখ-৬/৯/২০)।
ইতোপূর্বেও  মাদক দ্রব্য বিক্রির সময় পুলিশ মমতাজ বেগম মমো ও তার পুত্র নাঈম হাসান পিয়াসকে হাতে নাতে গ্রেফতার করে বলে জানা গেছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com