বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে এক যুবকের ৩ মাসের কারাদন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৮৭ বার পঠিত
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন যাত্রীর ব্যাগ চুরির উদ্যোগ নেওয়ার অভিযোগে মোঃ হাসান মাহমুদ (২৯) নামক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক৷ শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত চলাকালে এই দন্ড প্রদান করা হয়৷

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত চলাকালে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্হানরত একটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের এক যাত্রীর ব্যাগ চুরির উদ্যোগের সময় মোঃ হাসান মাহমুদ কে গ্রেপ্তার করা হয়৷ ব্যাগ চুরির উদ্যোগ নেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷ সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র৷
দন্ডপ্রাপ্ত হাসান মাহমুদের বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক জানিয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com