বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুরে ওয়ান ব্যাংকে অগ্নিকান্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু প্রতিনিধি।-দিনাজ পুরের পার্বতীপুরে ওয়ান ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

গত ১৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পার্বতীপুর বাস টার্মিনাল চত্বরে অবস্থিত ওয়ান ব্যাংক পার্বতীপুর শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পার্বতীপুর ফায়ার সার্ভিসের একটি দল,সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ।

তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে  এবং পুরো এলাকায় পরিস্থিতি শান্ত রাখা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারনে বড় ধরনের কোনো  দূর্ঘটনা না ঘটলেও ব্যাংকের অভ্যন্তরে কিছু আসবাবপত্র ও বৈদ্যুতিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডে প্রাথমিক ভাবে  এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com