বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে কেলোকা’য় বিদায় ও বরণ অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) প্রধান নির্বাহী (সিইএক্স) দ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কেলোকা’র ক্যান্টিনে কেলোকা’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেলোকা’র সাবেক প্রধান নির্বাহী ও সদ্য পদোন্নতি প্রাপ্ত রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেলোকায় সদ্য যোগদানকৃত প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেলোকার কর্মব্যবস্হাপক (আর) মোঃ ময়েন উদ্দিন সরদার। উপস্থাপনায় ছিলেন সহ কর্মব্যবস্হাপক ধীমান ভৌমিক ও এসএসএই মাসুদ খান। বিদায়ী প্রধান নির্বাহীর ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন কেলোকা’র বিভিন্নস্হরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ও আগত অতিথিদ্বয়কে ফুল,ক্রেষ্ট ও উপহার সামগ্রী দিয়ে সন্মাননা জানানো হয়। পরিশেষে বিদায়ী অতিথির আবেগঘন বক্তব্য সবাইকে আবেগ আপ্লূত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com