বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে খাসি এন্ড খাসি  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ৮টি দল নিয়ে শুরু হয়েছিল গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত  খাসি এন্ড খাসি ফুটবল টুর্নামেন্ট-২০২৩-২৪। এর ফাইনালে  সফলতার মঞ্চ ব্লাড ডোনেট ফাউন্ডেশন পার্বতীপুর বনাম আরিফ একাদশ পার্বতীপুর অংশগ্রহণ করেন।
শনিবার  (২০ জানুয়ারি  ) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গণে,টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা  পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সরদার। আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বেল্লাল হোসেন স্বপন আমান,৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু হানিফ,সমাজসেবক আজাহার আলী,বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব,৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাজমুজ সাকিব প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজিজুল ইসলাম। এ খেলায় ৩-১ গোলে আরিফ একাদশ পার্বতীপুরকে  পরাজিত করে  সফলতার মঞ্চ ব্লাড ডোনেট ফাউন্ডেশন জয়ী হয়েছে।
প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন খোলাহাটি ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক কামরুল হক (কামু),সহকারী রেফারী হিসেবে ছিলেন মোঃ বেলাল হোসেন ও মোঃ আলম হোসেন।
ধারাভাষ্যকার ছিলেন মোঃ মোকাররম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com