বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে চীনের দেওয়া হাসপাতাল নির্মানের দাবীতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- বাংলাদেশে প্রস্তাবিত চীনের ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি দিনাজপুরের পার্বতীপুরে নির্মাণের দাবি জানিয়েছে উপজেলার হাজারোও নানা শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (২৯ এপ্রিল)  বিকেল ৪ টায় বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচড়া ক্যানের বাজারে এক সংহতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এলাকাবাসী বেলাইচন্ডি ইউনিয়ন, জনকল্যান কমিটি বাঘাচড়া ক্যানেলবাজার, বাঘাচড়া ক্যানেল যুবসংঘ তিন ব্যানারে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ৩০ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, পার্বতীপুরে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের যথেষ্ট জায়গা রয়েছে। বেলাইচন্ডি ইউনিয়নের দেবিডুবায় বাঘাচড়া মৌজা জেল নং-২, ২১১৫ দাগে, ৫১ একর ৩১শতক সরকারি জায়গা রয়েছে। এ অঞ্চলের মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন। ৭ কিলোমিটার দুরত্বে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর, পার্বতীপুর শহর থেকে ১০ কিলোমিটার দুরত্বে ক্যানেলবাজার দেবিডুবা আবাসন প্রকল্প। তাই এখানে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের দাবী জানাচ্ছি। আগামীতে বক্তারা হাসপাতালটি পার্বতীপুরে নির্মাণের জন্য বৃহত্তর আন্দোলনের ডাক দেন। সবার মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলেও জানান তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেলাইচন্ডি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মো: শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক মো: হানিক উদ্দিন, প্রধান আব্দুল মজিদ সরকার বাচ্চু, জনকল্যান কমিটি বাঘাচড়া ক্যানেল বাজার উপদেষ্ঠা ছালেক লতিফ লিটন, সভাপতি তহিদুল ইসলাম বাদল, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com