মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পার্বতীপুরে জিয়া পরিষদ কার্যালয় ও লাইব্রেরী উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-বাংলাদেশ জাতীয় সংসদের দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি গড়ে তুলতে দলীয়  নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে পার্বতীপুর উপজেলা জিয়া পরিষদ ও লাইব্রেরী উদ্বোধনকালে তিনি এই আহবান জানান ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পার্বতীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জিয়া পরিষদের নুতন কার্যালয় ও লাইব্রেরী উদ্বোধন করেন সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com