বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে নদীতে ডুবে শিশু ছাইমের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫২ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে নদীর পানিতে ডুবে ছাইম নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার  বিকেলে ছোট ৫১ যমুনা নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়৷ সে পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর বাসুদেব পুর বাগান পাড়া গ্রামের মোঃমজিবরের ২য় সন্তান ৷

জানা গেছে,মঙ্গলবার বিকেল ৪ টার দিকে মজিবরের বাড়ির নিকটবর্তী ছোট ৫১ যমুনা নদীর ধারে পারিবারিক বসার টংএ বিকেলে বাবার সঙ্গে   সময় কাটানোর কালে ছাইমকে না দেখে বাবা মজিবর মনে করেন ছেলে বাড়িতে চলে গেছে। এদিকে মজিবর বাড়িতে এসে  স্ত্রী সুমার সঙ্গে  খাওয়া দাওয়া করার সময় তারা উভয়ে মনে করেন শিশু ছাইম তার দাদির কাছে আছে। দাদি রহিমা বেগমের কাছে ছাইমের খোঁজ নিলে দাদি বলে ছাইম তার কাছেও নেই।
তাৎক্ষনিক খোঁজা- খুঁজি করেন পরিবার ও এলাকার লোকজন। পরে নদীতে খোঁজা-খুঁজির দুই ঘন্টা পর প্রায় ১কিঃ মিঃ দুরে  ভালুক ড়াংগা নামক স্থানে এক জেলের জালে শিশু ছাইমের মৃত্যুদেহ উঠে আসে। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com