বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে নদীর পানিতে ডুবে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৭০৩ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে নদীর পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ নদীতে গোসল করতে গিয়ে ঝাঁপ দিয়ে তলিয়ে যায় কলেজ ছাত্র পার্বতীপুর পৌর সভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজেদুর রহমান সাজু (১৯)। আজ শনিবার বেলা ১১ টায়  তিলাই নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পরই এলাকাবাসী নদী থেকে তার লাশ উদ্ধার করে। তার বাড়ী পার্বতীপুর পৌর শহরের শহীদ ইব্রাহীম নগর মহল্লায়। বাবার নাম মমিনুল ইসলাম শুকুরু। সাজু পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের ছাত্র। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা ও পৌর ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com