বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৮৬ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে গোসল করতে নেমে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭ টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানিতে ডুবে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের খোড়াখাই মোসাহারপাড়া গ্রামের মৃত গনেশ ঋষি এর পুত্র চন্দ্র ঋষি (৪৫) গতকাল সোমবার আনুমানিক ৬ টা ৩০ মিনিটে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পুকুরের গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজা খুঁজি করেও না পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে আজ মঙ্গলবার সকাল ৭টায় পার্বতীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রোকনুজ্জামানের নের্তৃত্বে রংপুর ফায়ার সার্ভিস হতে ডুবুরী দল এসে অনেক খোঁজা খুঁজির পর পুকুরের পানিতে ডুবে মৃত অবস্থায় চন্দ্র ঋষির লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলীর উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকাবাসী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে ধন্যবাদ জানায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, পার্বতীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসর রোকনুজ্জামান ও মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজগার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com