বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩১১ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মে) সকাল ১০ টায় পার্বতীপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পার্বতীপুর উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৫ ও সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জননেতা মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় হাবড়া ইউনিয়ন দল,মোমিনপুর ইউনিয়ন দল,হামিদপুর ইউনিয়ন দল ও রামপুর ইউনিয়ন দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com