বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে ভারী বর্ষণে দেয়াল ধ্বসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬১ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- ঘন বর্ষণে দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে শনিবার গভীর রাতে মাটির ঘরের দেয়াল ধ্বসে একই পরিবারের ৪ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে বৃষ্টি থেমে গেলে প্রতিবেশীরা এ মর্মান্তিক দৃশ্যটি দেখতে পারে।
প্রতিবেশীরা জানায়, স্বপন আলী (৩৪) তার স্ত্রী সারজেনা খাতুন (২৭) ২ শিশু পুত্র হোসাইন (৮) ও হাসিবুল রহমান (৪) রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় ঘরের খাটে শুয়ে পড়ে। ঘটনার সময় পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। জানাযায়, নিহত স্বপনের বাবার নাম মোঃ আজাদ আলী। বাড়ী পাশের সৈয়দপুর উপজেলার দোলাপাড়া গ্রামে সে পার্বতীপুরের ঝাউপাড়া গ্রামের আবু সামাদের কণ্যা সারজেনাকে বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস করছিল। পেশায় সে ছিল একজন চার্জার ভ্যান চালক। এদিকে মর্মান্তিক এ দৃশ্যটি দেখার জন্য এলাকার গ্র্রামবাসিরা ঘটনাস্থলে জমায় ও সেই সাথে পরিবারের মাঝে শোকের মাতাম চলছে। উল্লেখ্য গত ৭ দিন ধরে পার্বতীপুরে ভারী বর্ষণের ১০ ইউনিয়ন ও পৌরসভার নিচু এলাকার জমি তলিয়ে গেছে। পার্বতীপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ বি এম আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা ও স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com