বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে মটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে স্হানীয় মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁদেরকে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এর আগে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর শাখার স্ট্যান্ড কমিটি গঠিত হয়।

জানা গেছে,রবিবার দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন মোটর পরিবহন  শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কমিটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম । আরও উপস্থিত ছিলেন জেলা মটর পরিবহন  শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ ফজলের রাব্বি সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত পার্বতীপুর স্ট্যান্ড কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এ সময় নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আতিকুর রহমান স্বপন,যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম,সদস্য সচিব মোঃ এমারত হোসেন সহ  অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com