বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৮১৮ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে শহরের পাওয়ার হাউজ কলোনীতে এই অভিযান পরিচালনা কালে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এই অভিযানের নের্তৃত্বদেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় গোপান সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ রেলওয়ে শহরের পাওয়ার হাউজ কলোনী এলাকা থেকে ১৮০ পিচ ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুজ্জামান মুরাদ (৩০), পিতা- মৃত ফেরদৌস খান, সাং- গুলপাড়া, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুর ও মোঃ হাসানুর খালেক (২৩), পিতা- মোহাম্মদ আলী, সাং- হাতিখানা, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারীকে হাতেনাতে গ্রেপ্তার করে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান মুরাদ ও হাসানুর খালেক দু’জনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পার্বতীপুর রেলওয়ে শহরের পাওয়ার হাউজ কলোনী এলাকায় অবস্থান করে মাদকের ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com