বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে মাদক সেবনের দায়ে এক যুবকের ৩ মাসের কারাদন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩২৫ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত৷ আজ শনিবার সকাল সাড়ে নয় টায় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন এই শাস্তি প্রদান করেন৷
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান,শনিবার সকালে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পার্বতীপুর  রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের প্রস্হান দ্বারে মাদক সেবন করে মাতলামী করার সময় মোঃ নাজমুল করিম (২৩) কে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃত নাজমুলকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ২১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷ সে পার্বতীপুর পৌরসভা এলাকার ধুপিপাড়া মহল্লার মোঃ রশিদুল ইসলামের পুত্র৷ তার বিরুদ্ধে সৈয়দপুর ও পার্বতীপুর রেলওয়ে থানায় আরো ৪ টি মাদকের মামলা রয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক জানিয়েছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com