বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মন্মথপুর জামতলী স্কুল মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পার্বতীপুরের মন্মথপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী সরদার মোঃ হামিদুল হক।

এসময়  উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক,ক্রীড়া অনুরাগী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক,পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম।

উদ্বোধনী খেলায় অংশ নেয় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ ও সৈয়দপুর কোচিং সেন্টার। খেলায় ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টার বিজয়ী হয়। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com