বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি|- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির  আয়োজনে ৮টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের প্রথম রাউন্ডের  শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সৈয়দপুর কোচিং সেন্টার  বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়া অংশগ্রহণ করে। খেলাটিতে  ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টারকে পরাজিত করে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া জয়ী হয়। সোমবার (১৩ জানুয়ারি ) বিকালে পার্বতীপুর উপজেলার  মোমিনপুর  ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক আজহার আলীর এর সভাপতিত্বে এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সরদার হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের মানিক মুকুল প্রমুখ।  খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন  সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও মতিউর রহমান মতি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com