বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩২১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- “খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুর জেলার  পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর শালের ডাঙ্গা মাঠে বড়হরিপুর শালের ডাঙ্গা খেলোয়াড় একাদশ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৩ডিসেম্বর) বিকেলে খুশি ব্রিক্স এর সত্ত্বাধীকারী খাদেমুল ইসলাম বাহারের পৃষ্ঠপোষকতায় এই খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার চন্ডীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির  সংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান,সাবেক পৌর প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মানজুর রশিদ, উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একরামুল হক মন্ডল,সদস্য সচিব,উপজেলা যুবদল ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি মাহাবুর রশিদ সংগ্রাম,জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক  মমিনুল ইসলাম ডাক্তার,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন বাবু প্রমুখ ।

৮ দলের এই ফাইনাল খেলায় নিলফামারী এ ডি এস কে বনাম বিরামপুর উদায়ন ক্লাব অংশগ্রহণ করে। খেলায় ৩-২  গোলের ব্যবধানে নীলফামারী এ ডি এস কে পরাজিত করে বিরামপুর উদায়ন ক্লাব বিজয়ী হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com