বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগ গ্রেপ্তার-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৮২ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ৯ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে৷

জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর শহরের অদুরে আমরিক্যান ক্যাম্প এর আব্দুর রশিদ এর শিশু কন্যা ৩য় শ্রেনীর ছাত্রীকে একই এলাকার ফিরোজ মিয়ার পুত্র ইছহাক আলী (৩০) গত সোমবার ৫ অক্টোবর বিকেলে খেলার সময় শিশু কন্যাকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশু কন্যা চিৎকার করলে তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে শিশুাকন্যার চিৎকারে ইছহাক আলী ভয়ে তাকে ছেড়ে দেয়।  বুধবার দুপুরে তার মা জেসমিন আকতার শিশু কন্যাকে গোসল করানোর সময় গায়ে দাগ দেখে জিজ্ঞাসাবাদ করলে সে সব খুলে বলে। এ ঘটনায় শিশু কন্যার পিতা আব্দুর রশিদ পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ এ ঘটনায় পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা অভিযান চালিয়ে বুধবার রাতে ইছহাক আলীকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com