বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্হলেই একজন নিহত ও একই ঘটনায় মূমুর্ষ অবস্থায় আরো ৫ জনকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।
জানা গেছে,পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহা সড়কের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) সংলগ্ন এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সোয়া চারটায় অটো রিকশা ও সেনাবাহিনীর গাড়ির সাথে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর সিএমএইচ  ভর্তি করা হয়া হয়েছে। নিহত অটো যাত্রী তৈয়ব আলী (৪৮) পিতা হানিফ আলী বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামে। তিনি একজন আনসার সদস্য।  তিনি ছুটি শেষে কর্মস্থল চট্টগ্রাম যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার সুন্দরপীর পাটোয়ারী পাড়া গ্রামের অটো চালক  নুর আলম ৭ জন যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলো। এ সময় সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসা শহীদ মাহবুব সেনানিবাসের একটি পিক-আপ জীপের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তৈয়ব আলী মারা যায়। মূমুর্ষ অবস্থায় রংপুর তারাগঞ্জ উপজেলার লাল মিয়ার কন্যা  রুবিনা (৪০), ফাতেমা আকতার (৬০), লাল মিয়া (৫০),চিরিরবন্দর উপজেলার শামসুল ইসলামের পুত্র ফাহিন ইসলাম (৩৫) ও নুর আলম (৩০) পিতা নূর মোহাম্মদ হরিরামপুর পার্বতীপুর কে রংপুর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।
সেনাবাহিনীর এক সদস্য জানান, যাত্রীবাহী অটো রিকশাটি অপর একটি অটোকে ওভারটেক করতে গিয়ে তাদের সামনে এসে পড়াতে দূর্ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।
পার্বতীপুর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার হারুনুজ্জামান বলেন, মূমুর্ষ অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিলো। তাদেরকে রংপুর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com