বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে সমবায় দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- “সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি পালনের শুরুতেই জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং একটি রেলী বের করা হয় ।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদর হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার(ভূমি)খালেদ বিন মনসুর।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস অ্যান্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি হারুন অর রশিদ,এসডিএফ এর পরিচালক তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার নয় জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com