বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুরে সাংবাদিক জহিরের সাহায্যে এগিয়ে এলেন ওসি এমদাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৬৬ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের শারীরিক ভাবে অসুস্হ্য ও দুস্হঃ সাংবাদিক জহির রায়হানের সাহায্যে এগিয়ে এলেন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক৷ আজ রবিবার দুপুরে ভ্যান যোগে রেলওয়ে থানায় এলে তাকে আর্থিক ভাবে সহযোগীতা করা ছাড়াও ওসি নিজেই তাকে কোলে করে ভ্যানে তুলে দেন ৷ তাঁর এই মহানুভবতা দেখে অনেকেই অভিভূত হয়েছেন৷

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,আজ রবিবার দুপুরে হঠাৎ করে থানায় আসেন শারীরিক ভাবে অসুস্হ্য ও দুস্হঃ সাংবাদিক জহির রায়হান৷ তাকে আমি আগে থেকেই চিনতাম৷ তার অবস্হা দেখে আমার খুব খারাপ লেগেছে৷ তাই সাধ্যানুযায়ী যতটুকু পেরেছি আর্থিক ভাবে সাহায্য করেছি৷ সে এতটাই অসুস্হ্য ছিল যে,ভ্যানে উঠতে পারছিল না,আমি নিজে তাকে কোলে করে ভ্যানে তুলে দিয়েছে৷ তিনি বলেন,বর্তমানে তার অবস্হা দেখে আমার মনে হয়েছে তিনি শারীরিক ভাবে অসুস্হ্য ছাড়াও চরম আর্থিক দৈন্যতার মধ্যে রয়েছেন৷ তার সাহায্যে সবাই এগিয়ে আসলে হয়তো তার এই দৈন্যতা থাকবে না৷
জহির রায়হান ( ৫০) ৷ পার্বতীপুর পৌর শহরের ইসলামপুর এলাকার অধিবাসী৷ তার পৈত্তিক নিবাস বৃহত্তর নোয়াখালী হলেও দীর্ঘ কয়েক যুগ ধরে বসবাস করছেন পার্বতীপুরে৷ ডেসটিনি করার পাশাপাশি দৈনিক ডেসটিনির পার্বতীপুর প্রতিনিধি ছিলেন৷ এই সুত্র ধরেই এলাকায় তার সাংবাদিক হিসেবে পরিচিতি রয়েছে৷ বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শারীরিক ভাবে অসুস্হ্য হয়ে পড়েছেন৷ সেই সাথে পড়েছেন আর্থিক দৈন্যতায়৷ আয়ের তেমন কোন উৎস না থাকায় তিনি বর্তমানে চরম আর্থিক সংকটে ভূগছেন৷ ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com