বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টি-১০ টুর্নামেন্টের উদ্বোধন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।-দিনাজপুরের পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর বর্ণাঢ্য  আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা  হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর ) সন্ধ্যায় পার্বতীপুর পৌরসভার পুরাতন বাজার আব্দুস শাফি হাই স্কুল মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, কালো ব্যাচ পড়ানো, সৈয়দ রাজুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা,অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করার মধ্য দিয়ে  সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট এর শুভ সূচনা করা হয় ।
সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে ও পুরাতন বাজার ভিআইপি ডেকোরেটরের স্বত্বাধিকারী ও ডেকোরেটার মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন সরকার (মুকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনারুল হক,পৌর যুবদল এর আহবায়ক মোঃ রবিউল ইসলাম বাবু প্রমুখ।

১৬ টিমের এ খেলায় অংশ গ্রহণ করেন হোম ডেকর ফার্নিচার রংপুর  বনাম  সাব্বির এন্টারপ্রাইজ পার্বতীপুর। ১০ ওভারের এই খেলায় টসে হেরে  হোম ডেকর ফার্নিচার রংপুর ব্যাট করে ৬৬ রান সংগ্রহ করেন। ৬৭ রানের টার্গেট নিয়ে সাব্বির  এন্টারপ্রাইজ পার্বতীপুর ৬ ওভার ৫ বলে জয়লাভ করেন। উদ্বোধনী টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সুশান্ত ও বেস্ট বলার হয়েছেন মোঃ শাহেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com