বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে সোনালী ধানে হাসি ফোটার স্বপ্ন দেখছেন কৃষক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৭০ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দেশের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দিগন্ত বিস্তত মাঠে মাঠে সবুজের সমারোহ। বোরো মৌসুমে অতি যত্নে আবাদকৃত ধানের শীষ বেড়িয়েছে। বাতাসে দুলছে ধানের শীষ। সোনালী ফসলের আশায় কৃষক। সোনালী ধানে হাসি ফোটার স্বপ্ন দেখছেন তাঁরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে বোরো ধানের  বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা। চলতি বোরো মৌসুমে এই উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধান  আবাদ করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলার ২২ হাজার ৭ শ’ ৫ হেক্টর জমিতে বোরো ধান  আবাদ করা হয়েছে। তবে আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ২২ হাজার ৭ শ’ হেক্টর জমিতে। কিন্তু লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। বোরো ধান রোপনের পর থেকেই ফসলের মাঠে কৃষকের নিবিড় পরিচর্যা, সময় মতো সার,সেচ ও কীটনাশক প্রয়োগের কারনে আবাদ হয়েছে বেশ ভালো। তাছাড়াও ফসলের মাঠে তেমন কোন রোগ বালাইও নেই। সব মিলিয়ে এবারের আবাদে সবাই পরিতৃপ্ত। এখন শুধু অপেক্ষা নিরাপদে ফসল ঘরে তোলার। কথা হয় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কৃষক এম কাওসার খানের সাথে তিনি বলেন, এবারে বোরো ধানের আবাদ বেশ ভালো হয়েছে। রোগ বালাইও তেমন একটা নেই। বর্তমানে আবহাওয়াও অনুকূলে রয়েছে। এই অবস্থা বিদ্যমান থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে। সেই সাথে দামও ভালো পাওয়া যাবে। বিগত আমন মৌসুমে ধানের বাজার মূল্য ছিল বেশ ভালো। এবারেও তেমনটি আশা করা হচ্ছে।
এ ব্যাপারে কথা হয় পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান খান এর সাথে। তিনি বলেন,চলতি বোরো মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আবাদও হয়েছে বেশ ভালো। তেমন কোন রোগ বালাইও নেই। আবহাওয়াও অনুকূলে রয়েছে। ধানের শীষ বের হয়েছে। আগামী এক মাসের মধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে এবারে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com